বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

সিজারিয়ান বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি নীতিমালাকেই রায় হিসেবে ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৯.৩০ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি নীতিমালাকেই রায় হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

রায়ের পর রাশনা ইমাম বলেন, ‘এই রায়ের ফলে অপ্রয়োজনীয় সিজার বন্ধে কঠোরভাবে নীতিমালাটি মানতে হবে। আর এই নীতিমালায় অপ্রয়োজনীয় সিজার বন্ধে পর্যাপ্ত মনিটরিংয়ের কথা বলা আছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি এবং সিজারের ক্ষেত্রে সকল তথ্য সংরক্ষণের কথা বলা হয়েছে। এর আগে, ২০১৯ সালের ৩০ জুন প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার কার্যক্রম রোধে নীতিমালা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট। ২০২১ সালের ২১ নভেম্বর এই নীতিমালা করে হাইকোর্টে জমা হয়।

রাশনা ইমাম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সন্তান জন্মদানের ক্ষেত্রে শতকরা ১০ থেকে ১৫ শতাংশের বেশি সিজার পদ্ধতি কোনো দেশেই প্রয়োজনীয় হতে পারে না। বাংলাদেশে এটি প্রায় ৩১ শতাংশ। বেসরকারি হাসপাতালগুলোতে ৮৩ শতাংশ এবং সরকারি হাসপাতালে এটার হার ৩৫ শতাংশ। এছাড়া এনজিও হাসপাতালগুলোতে ৩৯ শতাংশ। এটি আসলে এলার্মিং রাইজ, এ রেটটার বৃদ্ধি থামানোর জন্যই জনস্বার্থে মামলাটি আনা হয়।’

রায়ে আগামী ছয় মাস এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com