মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬১ জন ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

দখলকৃত গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ।

ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজায় ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যে সীমান্ত এলাকায় চলছে তুমুল লড়াই। সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে পড়েছে। ইসরাইল লক্ষ্য করে প্রায় ২০০০ রকেট ছুঁড়েছে হামাস।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) শনিবার ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৫০ জন ইসরাইলি নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রুদের এর মূল্য দিতে হবে যা তারা জানে না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা এটি জিতবো।

নেতানিয়াহুর ওই ঘোষণার পরপরই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল।

ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, গাজায় তারা এখন পর্যন্ত ১৭টি সামরিক কম্পাউন্ড এবং হামাসের চারটি অপারেশনাল হেডকোয়ার্টারে আঘাত করেছে।

সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বহু দেশ এ সংঘাত বন্ধে দুই পক্ষের প্রতি আহবান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com