মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৪.১০ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

মেক্সিকোতে কার্গো ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৭ জন। সোমবার (০২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে কার্গো ট্রাক উল্টে অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানায়, চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনো পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com