মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ১১ জনের প্রাণহানি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

কেপ টাউনসহ দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও বাতাসের কারণে সৃষ্ট বন্যায় ১১ জনের প্রাণহানি হয়েছে। বন্যার পানি কমলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসাত্মক আবহাওয়ায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে, বহু বাড়ির ছাদ ধসে গেছে, ফসল নষ্ট হয়েছে এবং রাস্তা ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনও এমন লোকদের সন্ধান করছে যারা তাদের আংশিকভাবে নিমজ্জিত বাড়িতে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বন্যায় নিহত ১১ জনের মধ্যে আটজন মারা গেছেন বিদ্যুতায়িত হয়ে। মূলত বিদ্যুতের অবৈধ সংযোগের লাইন পানিতে পড়ার পর বিদ্যুতায়িত হয়ে মারা যান আটজন। এছাড়া পার্শ্ববর্তী লে রাউক্স নদীর পানি উপচে পড়ার পর ওউডশুর্ন শহরের একটি রিসোর্টে প্রাথমিক বিদ্যালয়ের ৭২ ছাত্র এবং ১০ জন প্রাপ্তবয়স্ক আটকা পড়েন।

বুধবার সকালে পানি নেমে যাওয়ার পর তাদের উদ্ধার করা হয়। এছাড়া বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকায় প্রায় ২০০ জন খামার শ্রমিক আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বন্যায় ৮০ টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কমপক্ষে ১৫ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে বিদ্যুৎমন্ত্রী কেগোসিয়েনশো রামোকগোপা বলেছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com