মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইরাকে বিয়েবাড়িতে আগুন, মৃত ১০০

  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.১৫ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

দাউদাউ করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচানোর জন্য হল থেকে দৌড়ে বেরিয়ে আসছেন লোকজন। মঙ্গলবার উত্তর ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার ফলে এখনও পর্যন্ত অন্তত ১০০ জন মারা গিয়েছেন। ১৫০ জন আহত হয়েছেন। যদিও প্রশাসনের তরফে এখনও মৃত এবং আহতের সঠিকসংখ্যা জানানো হয়নি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন উদ্ধারকর্মীরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাগদাদের উত্তর-পশ্চিম এলাকা থেকে ৩৩৫ কিলোমিটার দূরে মসুল শহর অবস্থিত। সেই শহরের বাইরে নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের বাস। সেখানকার একটি ‘ওয়েডিং হল’-এ বিয়ের আয়োজন করা হয়েছিল। পুরো হলটি সাজাতে সহজদাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিয়েবাড়িতে যে বাজি পোড়ানো হয়েছিল সেখান থেকেই হলে আগুন লাগে এবং কম সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে যায়।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সইফ আল-বাদর জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের যথাযথ চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, কীভাবে এই আগুন লাগল তা তদন্ত করা হবে।-আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com