মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গৌরীপুরে চলন্ত মাহিন্দ্র থেকে স্কুল শিক্ষিকার টাকা ছিনতাই

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১২.০৩ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহের গৌরীপুর কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার বিউটির ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুই মোটর সাইকেল আরোহী চলন্ত মাহিন্দ্রা থেকে এ টাকা ছিনতাই করেছে বলে জানা যায়।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল চারটায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারের পাশে। এ সময় তিনি কর্মস্থল থেকে ময়মনসিংহ শহরে নিজ বাসায় ফিরছিলেন।

কামরুন্নাহার বিউটি জানান- বাবার চিকিৎসার প্রয়োজনে কলতাপাড়া বাজার থেকে তাঁর নগদ একাউন্টে থাকা ২৫ হাজার টাকা বিদ্যালয়ের দপ্তরী হারুণের মাধ্যমে উত্তোলন করান। এছাড়াও তাঁর কাছে পূর্বের ১৫ হাজার টাকা ছিল। ছুটির পর তাঁরা চারজন শিক্ষক মাহিন্দ্রা যোগে ময়মনসিংহে ফিরছিলেন। তিনি মাহিন্দ্রার ডান পাশে বসে ছিলেন। মাহিন্দ্রাটি কলতাপাড়া বাজারের সোয়াদ ফিলিং স্টেশন পার হওয়ার পর দুই মোটরসাইকেল আরোহী পিছন দিক থেকে এসে তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। মুহুর্তের মাঝেই ছিনতাইকারীরা দ্রুত গতিতে পালিয়ে যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন- ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com