মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

আইসিইউ সঙ্কট ইউরোপ জুড়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১১.২৪ এএম
  • ৪৫৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মোকাবিলায় এখন নতুন সঙ্কটের মুখে দাঁড়িয়ে ইউরোপের দেশগুলি। হাসপাতালে শয্যা নেই। নেই পর্যাপ্ত পরিমাণে আইসিউ-ও। এই অবস্থায় চিনের মতোই রাতারাতি অস্থায়ী হাসপাতাল গড়ার চেষ্টা করছে ইটালি, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশ। কোথাও সামরিক বিমান বা দ্রুত গতির ট্রেনে রোগীকে সরানো হচ্ছে অন্য প্রদেশে। কোথাও লাইব্রেরি বা কনভেনশন সেন্টারে গড়ে তোলা হচ্ছে অস্থায়ী হাসপাতাল। অপেক্ষাকৃত কম অসুস্থ মানুষদের সেখানে সরিয়ে করোনায় আক্রান্তদের পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আইসিইউ থাকা হাসপাতালে।লন্ডনের একটি কনভেনশন সেন্টারে খুব শীঘ্রই ৪০০০ হাজার শয্যার একটি অস্থায়ী হাসপাতাল শুরু করা হবে। অপেক্ষাকৃত কম সঙ্কটজনক রোগীদের সেখানে স্থানান্তরিত করা হবে। হাসপাতাল শয্যার সংখ্যা কুড়ি শতাংশ বাড়ানো হয়েছে স্পেনে। হোটেলগুলিকেও দ্রুত আইসোলেশন সেন্টার হিসেবে তৈরি করা হচ্ছে। কিন্তু আইসিউ-র সংখ্যা বাড়ানো নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। ইটালির মিলান শহরে ইন্টেনসিভ কেয়ার ইউনিট-সহ একটি ২০০ শয্যার অস্থায়ী হাসপাতাল গড়া হয়েছে। তবু সেখানে মৃত্যু মিছিল থামার লক্ষণ নেই। মর্গে লাশের স্তূপ। গির্জাগুলি ভরে গিয়েছে কফিনে।

ইটালিতে এখন ধীরে হলেও নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে। কিন্তু ফ্রান্স বা স্পেনে মৃত্যু থামার লক্ষণ নেই। গত কালই প্যারিসে একসঙ্গে ৫০০ রোগীর মৃত্যু হয়েছে। “মনে হচ্ছে যেন কোনও তৃতীয় বিশ্বের দেশে আমরা বাস করছি। পর্যাপ্ত মাস্ক নেই, নেই চিকিৎসার সরঞ্জামও,” বললেন প্যারিসের এক ইমার্জেন্সি কর্মী ক্রিস্টোফ প্রুডওম।

বস্তুত, উন্নত দেশগুলিকে চিকিৎসা সরঞ্জামের জন্য এখন তাকিয়ে থাকতে হচ্ছে অপেক্ষাকৃত কম বিত্তবান দেশগুলির দিকে। আজই আমেরিকাকে মাস্ক-সহ চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। ফ্রান্সে ডাক্তারের দল পাঠিয়েছে

কিউবা। ইটালি, স্পেনে একাধিক প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে তুরস্কও।তবে অস্থায়ী হাসপাতাল গড়া হলেও পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক মিলবে কি ইউরোপে? ইটালিতে ইতিমধ্যেই ৬০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ভাইরাসে সংক্রমিত ১০ হাজার স্বাস্থ্যকর্মী। এত বিপুল সংখ্যক রোগীর চাপ ইউরোপের দেশগুলো কী করে সামলাবে সেই প্রশ্ন তাই থেকেই যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com