বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহবাগ এলাকা থেকে ফেন্সিডিলসহ ১জন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০০ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

শাহবাগ থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতের নাম এনামুল হাসান ওরফে রাজন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫:১৫ টায় শাহবাগ থানার ফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, কয়েকজন ব্যক্তি ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রোড এলাকায় ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রাজন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com