বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ১৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৮.১৮ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, গত ১৯ জুলাই কেরানীগঞ্জের মডেল থানার জিনজিরা গোলজার বাগ এলাকায় জলিল উদ্দিন সরদার নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এরপর তিনি মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

কেরানীগঞ্জ মডেল থানা মামলাটির তদন্ত করতে গিয়ে বুঝতে পারে এই মোটরসাইকেল চুরির পিছনে বড় একটি চোর চক্রের সিন্ডিকেট রয়েছে । পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রসুলপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ রাজিবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের বাকি ২ সদস্য দিদার ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পরে একটি গ্যারেজে অভিযান চালিয়ে ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com