মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ওয়াগনার প্রধান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১.১৬ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

রাশিয়ার আকাশে বুধবার একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। যাত্রী তালিকায় নাম ছিল ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনিসের। জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইয়েভগিনি প্রিগোজিনের নামও রয়েছে।যদিও রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিমানটিতে তিনজন পাইলট ও সাতজন যাত্রী ছিলেন। বিমানটিতে প্রিগোজিন ছিলেন কি না তা নিশ্চিত না হলেও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, প্রিগোজিন ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন।

প্লেন বিধবস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ব্যক্তিগত প্লেনটি উড্ডয়নের আধাঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। সেখান থেকে এরই মধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। প্রায় এক মাস পরে জুলাইয়ের ২০ তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com