বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে গৃহবধুর রহস্যজনক মৃতু

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯.২০ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে শেফালি আক্তার (৩৫) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। রাতে রাগ করে বাড়ী থেকে বের হলে সকালে বাড়ীর পার্শ্বে তার ঝুলন্ত লাশ পাওয়া যায় । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে ।
গৃহবধুর স্বামী হাইজদি হোসেন (৩৮) বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর সাংসারিক কাজ কর্ম নিয়ে তার সাথে কথা কাটা-কাটি হয়। এর পর কাপড় চুপোর নিয়ে ওই সময়ই রাগ করে বাড়ী থেকে বের হয়ে যায় । কিছু পরে তাকে খোঁজা-খুজি করে আর পাওয়া যায়নি। সকালে বাড়ীর পার্শ্বে গাছের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
শেফালির ভগ্নিপতি আব্দুস সামাদ (৫২) জানান, বিয়ের পর থেকে কারনে,অকারনে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে । এর আগে বেশ কয়েকবার বৈঠক করে আপোষ মিমাংসাও করা হয়েছে। এছাড়া বেশ কিছু দিন আগে শেফালির স্বামী,দেবর মিলে মারপিট করে এবং যৌনাঙ্গ থেতলে দেয়। তার পরেও সেটা সমাধান করা হয়েছে। হঠাৎ করেই আজ সকালে (বুধবার) লোক মারফত জানতে পারি শেফালি মারা গেছে। আমাদের ধারনা তাকে হত্যা করে হয়তো গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।শেফালি রাণীনগর উপজেলার পারইল বিশা গ্রামের আকবর হোসেনের মেয়ে। সে দুই সন্তানের জননী ।
সুরতহাল প্রস্তুতকারী ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিনা আক্তার বলেন শেফালির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,শেফালি মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com