রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

ঠাকুরগাঁওয়ে ৩৬টি ছাগল ও ৭টি টিউবল বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩.১১ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে গবাদিপশু ও টিউবল বিতরণ করা হয়েছে।

জেলা জামায়াতের কার্যালয়ের সামনে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ৩৬ টি গবাদি পশু ছাগল ও ৭ টিউবয়েল বিতরণ করা হয়।

জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

এ সময়ে দেলাওয়ার হোসেন বলেন, মানুষগুলো যেন ঠিকমতো থাকতে পারে ঠিকমতো চলতে পারে সেই দিকটি খেয়াল রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা বাসির পাশে আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনি আছি। আমরা সকল ধর্মের মানুষেরা একে অপরের পাশে থাকবো। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। কে কি বলছে বলে যাক আমরা কখনো হিংসার রাজনীতি করতে চাই না। আমরা জনগণের পাশে থেকে সব সময় সহযোগিতা করেই যাব।

সেখানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা, সদর উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com