মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২.৫৩ এএম
  • ৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ-পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক মোঃ খলিলুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সত্য ও নৈতিকতা প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ ও সংগঠক অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক মোঃ জাফরুল ইসলাম জাহিদ, ‘মানব সময়’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. মোসলেহ উদ্দিন বাহার, বিশিষ্ট বিমাবিদ ও শিক্ষা সংগঠক মোঃ মনিরুল ইসলাম, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম লিটন এবং মানবাধিকার সংগঠক মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ নবী হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ মনির তালুকদার, শামসুদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ মনিরুল ইসলাম। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com