মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ক্যামেরুন অবৈধভাবে অবস্থানরত বিদেশী শ্রমিকদের দেশ ছাড়তে হবে

  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১.০৮ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

ক্যামেরুনের কর্মকর্তারা আফ্রিকান, চীনা এবংইউরোপীয়সহ কয়েক হাজার বিদেশীকর্মীর কাজের চুক্তি স্থগিত করেছেন এবংতাদের একমাসের মধ্যে কাজ করার অনুমতি পত্র দাখিল এবং কর পরিশোধ করতে হবে অথবা তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ক্যামেরুন সরকার জানিয়েছে,চীন, নাইজেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং চাদ থেকে আসা দুই হাজারেরও বেশি বিদেশি শ্রমিকের মধ্যে মাত্র ১০০ জন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে ক্যামেরুনের পূর্ব সীমান্তের কাছে সোনার খনিতে কাজ এবং কাঠ রফতানি করার অনুমতি পেয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য আফ্রিকার দেশটিতে আনুমানিক ১১ হাজার বিদেশি কর্মীর মধ্যে প্রায় সাড়ে ১০ হাজারেরও বেশি কর্মীর ওয়ার্ক পারমিট নেই।

ক্যামেরুনের কর্মসংস্থানমন্ত্রী ইসা চিরোমা বাকারি বলেন, বেশিরভাগ বিদেশি শ্রমিক খারাপ উদ্দেশ্যে কাজ করছেন। তিনি বলেন, তারা কর পরিশোধ করছেন না। জানুয়ারি মাস থেকে ঐ বিদেশি কর্মীরা কর না দেয়ার কারণে ক্যামেরুন দু’কোটি পাঁচ লক্ষ ডলারের বেশি অর্থ পাওয়া থেকে বঞ্চিত রয়েছে।

বাকারি বলেন চলতি সপ্তাহে ক্যামেরুনের ৩৬০টি জেলায় সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিদেশি কর্মীরা যাতে ওয়ার্ক পারমিট থাকে এবং তারা ট্যাক্স পরিশোধ করে নতুবা ৩০দিনের মধ্যে তাদেরকে দেশ ছাড়া করা হবে।

ক্যামেরুন দেশটি গ্যাস ও তেলের জন্য নির্মাণ, খনি ও অনুসন্ধান কাজ পুনরায় শুরু করার ফলে চীনা ও ইউরোপীয় প্রকৌশলীদের সেখানে আগমন ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com