মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে ৫ জনের জেল জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১.০৯ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ মাদকসেবিকে দণ্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন। এ সময় তাঁর সাথে ছিলেন ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে শাহগঞ্জ গ্রামের মতিউর রহমানের ছেলে মোঃ রাসেল মিয়া (২৭), একই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে মোঃ মোফাজ্জল (৩৫), ফুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬), ছিলিমপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও গাগলা গ্রামের মৃত হাজী রহমানের ছেলে আয়নাল হক (২০) কে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। তন্মধ্যে রাসেল ৬ মাস ও দুই হাজার টাকা, শফিকুল ৩ মাস ও এক হাজার টাকা, ও অন্যদের ৩ মাস ও পাঁচশত টাকা সমপরিমান জরিমানা করা হয়েছে।

ইউএনও ফৌজিয়া নাজনীন বলেন- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬ ধারা ৫ অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, এধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com