বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রাক্তন স্বামী কর্তৃক স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে, ভাঙ্গায় অপমান সইতে না পেরে সাবেক স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৫.৫০ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি: প্রাক্তন স্বামী কর্তৃক স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেখে অপমান সইতে না পেরে সুমাইয়া আক্তার(১৯) নামের সাবেক স্ত্রী আত্মহত্যা করেছে । মঙ্গলবার রাত ৮টার সময় নানা মালেক মৃর্ধার বাড়ি ভাঙ্গার ছিলাধরচর গ্রামে বেড়াতে এসে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে । সুমাইয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পুড়াইদা গ্রামের সাখাওয়াত এর কন্যা ।
সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫/৬ মাস আগে ঢাকা এলাকার জনৈক ইমনের সাথে সুমাইয়া মোবাইলে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের দেড় মাস পরে তাদের ঐ বিয়ে বিচ্ছেদ হয়। এরপরও ইমন সুমাইয়ার সাথে মোবাইলে বারবার কল দিয়ে বিরক্ত করতে থাকে এবং পুনরায় বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু সুমাইয়া বিয়েতে রাজি না হওয়ায় তাদের বিয়ের সময়ের নগ্ন ছবি তার মোবাইলে পোস্ট করে এবং ফেসবুকে ছেড়ে দেয়। সুমাইয়া ফেসবুকে তার নগ্ন ছবি দেখে নানার বাড়ি ভাঙ্গায় এসে নানার ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার শিলাধরচর গ্রামে সুমাইয়া আক্তার নামের একটা মেয়ে আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুমাইয়ার মা ঢাকা থাকে ও বাবা গ্রামের বাড়ি আসিতেছে। এরপর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com