মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ডিমের দামে কারসাজি করায় এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড কে  জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১.৪৬ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ডিমের দামে কারসাজি করায় এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড কে ১০,০০০  টাকা জরিমানা করেছে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তর।
আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আরত / ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কে এ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষ

ণ আইনে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার দর তদারকি করা হয়েছে। এসময় মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com