মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলা’র ১৭ জঙ্গি আটক

  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৪.১০ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র প্রধান মাহমুদসহ আরও ১৭ জঙ্গি আটক হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাদেরকে পুলিশ পাহাড়ায় আটক রাখা হয়েছে।

উপজেলার কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার ইউনিয়নের আছকরাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে জঙ্গিরা কুলাউড়ার দিকে পালিয়ে যেতে চেয়েছিল। এ সময় স্থানীয় সিএনজি ড্রাইভাররা তাদের সন্দেহ হলে এলাকাবাসীদেরকে নিয়ে তাদের আটক করা হয়। একইসঙ্গে এলাকায় টহলে থাকা পুলিশও ঘটনাস্থলে আসে। পরে কয়েকটি সিএনজিযোগে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

চেয়ারম্যান জানান, তাদের ধারণা এ জঙ্গিদলের প্রধান মাহমুদও এই আটক দলে থাকতে পারেন।

কর্মদা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহেনা আক্তার জানান, তারা অপারেশন হিল সাইডের পর থেকেই পুরো এলাকায় নজরদারী রেখেছেন। তাছাড়া পুরো এলাকাজুড়ে পুলিশি টহলও জোরদার ছিল। এই জঙ্গিরা অপারেশন হিল সাইডের সময় পালিয়ে পার্শ্ববর্তী পাহাড়ী এলাকায় আত্মগোপান করেছিল। টহল জোরদার থাকায় তারা এলাকা ছাড়তে আজ সকালে বের হয়ে আসে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান করছেন এবং আটককৃতদের ইউনিয়ন পরিষদের একটি বড় হলরুমে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com