মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

উ.কোরিয়ার সামরিক প্রধান বরখাস্ত; যুদ্ধের প্রস্তুতির আহ্বান কিমের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৬.৩৬ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং আরো সামরিক মহড়া পরিচালনাসহ ‘বড় ধরনের’ যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, বুধবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। মাত্র কয়েকদিন আগে কিম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা পরিদর্শন করেন।
এ মাসের শেষের দিকে সিউল এবং ওয়াশিংটন বড় ধরনের যৌথ মহড়ার প্রস্তুতি নিতে থাকায় এ সামরিক বৈঠক করা হয়। উত্তর কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখছে এবং পিয়ংইয়ং বারবার সতর্ক করে বলেছে, এমনটা ঘটলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হতে পারে।
এদিকে বিস্তারিত উল্লেখ না করে ‘কেসিএনএ’ জানায়, বৈঠকে কিম তার চিফ অব জেনারেল স্টাফ পাত সু ইলকে বরখাস্ত করে ভাইস মার্শাল রি ইয়ং গিলকে তার স্থলাভিষিক্ত করেন।
কেসিএনএ বলেছে, বুধবারের বৈঠকের প্রধান আলোচ্যসূচি ছিল যুদ্ধের জন্য নিখুঁত সামরিক প্রস্তুতি নিশ্চিত করতে আরো শক্তিশালী হামলার সক্ষমতা অর্জনসহ ‘úূর্ণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বিষয়।’
এদিকে কিম দেশের সকল সমরাস্ত্র তৈরির কারখানাকে ব্যাপকহারে বিভিন্ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com