মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গলাচিপায় ৫৭৭ জন শিক্ষার্থী নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর গলাচিপায় বসুন্ধরা শুভসংঘ এর আয়োজনে এবং হাজী মোঃ লাল মিয়া চেয়ারম্যান স্মৃতি সংসদ এবং রতনদী-তালতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় হাজী মোঃলাল মিয়া চেয়ারম্যান স্মৃতি সংসদের সভাপতি মোঃমোস্তাফিজুর রহমান শাকিল এঁর সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক ৫ টি ভেন্যুতে ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়,১ টি মাদ্রাসা ও একটি কলেজের ৫৭৭ জন ছাত্র-ছাত্রী এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় আলাদা আলাদা ভেন্যুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃজহিরুন্নবী,পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ মাইনুদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইয়ুম, উপ সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান,বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়ক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান তালাল প্রমুখ। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন বসুন্ধরা শুভসংঘ গলাচিপা ইউনিট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com