মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাশিয়ার মন্ত্রীকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬.৫৪ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে গিয়েছিলেন। ওই প্রদর্শনীতে উত্তর কোরিয়ার নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যখন দুই দেশ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

রাশিয়ার মন্ত্রী সের্গেই শোইগু এবং একজন পলিটব্যুরো সদস্যসহ চীনের একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় “বিজয় দিবস” হিসেবে উদযাপিত কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৭০তম বার্ষিকীতে এই সপ্তাহে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন।

রুশ এবং চীনা সমর্থনে গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অধীনে ক্ষেপণাস্ত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল, তবে এই সপ্তাহে তারা যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতার কারণে একত্রিত তিন দেশের সংহতি প্রদর্শনের জন্য একটি পটভূমি তৈরি করেছে।

শোইগু-র সফর সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়ায় রাশিয়ার কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম সফর।

উত্তর কোরিয়ার জন্য রুশ এবং চীনা প্রতিনিধিদের আগমন করোনা ভাইরাস মহামারির পরে বিশ্বের কাছে উত্তর কোরিয়ার সাথে প্রথম বড় যোগাযোগ।

উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, শোইগু কিমকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি চিঠি দিয়েছেন।

কিম শোইগুর নেতৃত্বে সামরিক প্রতিনিধিদল পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সফর উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে “কৌশলগত এবং ঐতিহ্যবাহী” সম্পর্ককে আরও গভীর করেছে।

কেসিএনএ ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করেনি তবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কাং সান নাম বলেছে, উত্তর কোরিয়া রাশিয়ার “ন্যায়বিচারের জন্য যুদ্ধ” এবং তার সার্বভৌমত্ব সম্পূর্ণ সমর্থন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com