মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে চেয়ারম্যান পুত্র হেরোইন সহ আটক

  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ তাহসিনুর ইসলাম তাছিন ওরফে মানিক (২১)নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আদমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই গ্রামের প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান শাহেদ আলী মিয়া ও ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে জনৈক এক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যুবককে তল্লাশী করা হলে তার কাছে থাকা প্রায় ২০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিল বলে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক ১০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com