বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৯.২১ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা- গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- সোয়াইব মোল্যা, বায়েজিদ মোল্যা, মোঃ সাব মিয়া, মোঃ হুমায়ুন কবির ওরফে প্রিন্স ও মোঃ সাইফুল ইসলাম সজল। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৪ জুলাই) গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ ডিএমপি নিউজকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। গত ১৮ জুলাই হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।

মামলায় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। শুরুতে বনানী থানা পুলিশ মামলার তদন্ত করলেও পরবর্তীতে ডিএমপির গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগে মামলাটি হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com