বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৮.৩৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ২৯২ জন। যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২২ জুলাই একদিনে ২২৪২ জন সর্বোচ্চ আক্রান্ত হন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৬৪ জন ও ঢাকার বাইরের ১২২৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯৪৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩ হাজার ২৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫ হাজার ৬৬১ জন এবং ঢাকার বাইরের ৯ হাজার ৯৬৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com