বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবাসিক হোটেল থেকে জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক

  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৬.২৮ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর পর্যটন এলাকা কুয়াকাটা সৈকতের পাশের একটি আবাসিক হোটেল থেকে জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতের নেতা-কর্মীদের হামলায় এক দারোগাসহ তিন কনস্টেবল আহত হয়েছে।

শনিবার দুপুরে হোটেল আল হেরা’র ৩০৪ নম্বর কক্ষে জামায়াত নেতাদের গোপন বৈঠক চলাকালে এ অভিযান চালায় পুলিশ। আহত পুলিশ সদস্যদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে রয়েছেন- মহিপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এবং  কনস্টেবল মাসুম, হাসান ও ফরহাদ।

আর আটক ১১ জামায়াত কর্মী হলেন জাহিদুল হক, মোজাম্মেল হক, ফারুক হোসেন, আজিজুর রহমান, আব্দুল হান্নান, আরিফ হোসেন হাওলাদার, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, এনামুল হক সরদার, হালিম হাওলাদার ও  হারুন অর রশিদ।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমল কান্তি মল্লিক সাংবাদিকদের বলেন, আটক করা ১১ জনেরই বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায়।

তিনি বলেন, পুলিশ গোপন বৈঠকে খবর পায় যে, জামায়াত-শিবিরের ৪০-৫০ জনের একটি দল নাশকতার পরিকল্পনায় হোটেলে গোপন বৈঠক করছে। এর পর ওই হোটেলে অভিযান চালানো হয়।

‘এ সময় জামায়াত কর্মীরা পুলিশের ওপর হামলা করে পালানো শুরু করে। তবে পুলিশ ১১ জনকে ধরে ফেলে।

এএসপি বিমল জানান, ঘটনাস্থল থেকে জামায়াত নেতা-কর্মীদের ব্যবহৃত মোবাইল, জিহাদি বই, দাওয়াতপত্র, সদস্য ফরম, রশিদসহ জঙ্গি সংগঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কুয়াকাটায় সদস্য সংগ্রহের জন্য এসেছিল বলে জানিয়েছেন।

‘তাদের নাশকতার পরিকল্পনা ছিল। এই ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পলাতক অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com