মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ নৌ ও বিমান মহড়া

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৯.১১ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

চীনের প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী একটি চীনা নৌ ফ্লোটিলা রবিবার জাপান সাগরে রাশিয়ার নৌ ও বিমান বাহিনীর সাথে যোগ দিতে রওনা হয়েছে”কৌশলগত জলপথের নিরাপত্তা রক্ষা করার” লক্ষ্যে এক মহড়ায়।

“নর্দার্ন/ইন্টার‍্যাকশন-২০২৩” কোড-নামযুক্ত এই মহড়া ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে চীন ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। অন্যদিকে সামরিক যোগাযোগ পুনরায় চালু করার যুক্তরাষ্ট্রের আহ্বানকে বেইজিং প্রত্যাখ্যান করে যাচ্ছে।

পাঁচটি যুদ্ধজাহাজ এবং চারটি হেলিকপ্টার নিয়ে গঠিত চীনা ফ্লোটিলা পূর্বদিকের কিংডাওর বন্দর থেকে রওনা হয়ে একটি “পূর্ব নির্ধারিত এলাকায়” রুশ বাহিনীর সাথে মিলিত হবে। রবিবার মন্ত্রণালয় তাদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছে।

শনিবার, মন্ত্রণালয় জানিয়েছে যে জাপান সাগরে অনুষ্ঠিত হতে চলা মহড়ায় রাশিয়ার নৌ ও বিমান বাহিনী অংশ নেবে।

সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস সামরিক পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলেছে, এই প্রথমবারের মতো রাশিয়ার উভয় বাহিনী মহড়ায় অংশ নেবে।

গ্রোমিকি ও সোভারশেনি নামে দুটি রুশ যুদ্ধজাহাজ জাপান সাগরের মহড়ায় অংশ নিচ্ছে। তারা এই মাসের শুরুর দিকে সাংহাইয়ে চীনা নৌবাহিনীর সাথে ফর্মেশন, যোগাযোগ এবং সামুদ্রিক উদ্ধার বিষয়ে পৃথক প্রশিক্ষণ নিয়েছে।চ

সাংহাইয়ে থামার আগে একই জাহাজ তাইওয়ান এবং জাপানের পাশ দিয়ে যাত্রা করেছিল। তাইপেই ও টোকিও উভয়ই রুশ যুদ্ধজাহাজগুলি পর্যবেক্ষণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com