মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ৪ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৫.২৬ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক ব্যক্তির বিরুদ্ধে চারজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের মধ্যে একজন নারী। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন।

হেনরি কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তি ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোর। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা। তবে হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে জর্জিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট শহর হ্যাম্পটনে অভিযুক্ত লংমোর চারজনকে গুলি করে হত্যা করে। নিহতদের তিনজন পুরুষ এবং একজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার গুলিবর্ষণের বিষয়ে বলেছেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।’

এদিকে শনিবারের এই বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে নিহতদের কারও সঙ্গে অভিযুক্ত লংমোর সম্পর্কিত ছিলেন কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

এছাড়া লংমোরের গ্রেপ্তারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে। সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com