মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গৌরীপুরে ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব বিতরণ

  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩, ২.৩০ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে গৌরীপুর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের টেনিস কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

সিধলা কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com