মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাহবাগে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৬.৫৫ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো সজিব মোল্লা, অন্তর দাস ওরফে শান্ত, মোঃ নাসির উদ্দিন, মো: আলাউদ্দিন ঢালী, মোঃ বাবু ও মোঃ পারভেজ মিয়া। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২টি চাকু উদ্ধার করা হয়।

বুধবার (৫ জুলাই) রাত ১০:১৫টায় শাহবাগ থানার হযরত গোলাপ শাহ্ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ জানান, কয়েকজন দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে হযরত গোলাপ শাহ্ মাজারের পশ্চিম দিকে অস্ত্রসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পুরান ঢাকার বাবু বাজার, নয়াবাজার, কোতোয়ালী, সূত্রাপুর ও গুলিস্তান এলাকায় ডাকাতি করতো। তারা ঘটনার দিন ডাকাতি করার জন্য সমবেত হয়েছিলো বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com