মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে ৪ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৮.৫৫ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দেশটির স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) রাতে এ হামলা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে- নিহতদের মধ্যে একজন কিশোর আছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে ৮টায় পুলিশ চেষ্টার অ্যাভিনিউ ও ৫৬তম স্ট্রিটে গোলাগুলির ঘটনা সম্পর্কে অবহিত হয়।

হামলায় আহত কয়েকজন ভুক্তভোগীকে পুলিশ পেন প্রেসবিটেরিয়ান হাসপাতাল এবং জুভেনিল চিলড্রেন হাসপাতালে নিয়ে যায়। ইতোমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনকারী হামলার সমর পরনে বুলেটপ্রুফ ভেস্ট ছিল। সঙ্গে ছিল রাইফেল ও হ্যান্ডগান। তবে হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি। সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com