মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতের মহারাষ্ট্রে বিয়ের বাসে আগুন ২৫ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১ জুলাই, ২০২৩, ৮.৩২ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রে বিয়ের বাসে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) রাত দুইটার দিকে সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল।

সংবাদ সংস্থা এএনআই’র বরাতে কর্তৃপক্ষ জানায়, বাসটি পুনে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এতে ৩৩ জন আরোহী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খুঁটিতে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।

মহারাষ্ট্রের বুলধানা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সুনীল কাদাসানে বলেন, বাসের ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। চালকসহ আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com