মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নওগাঁ ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার ৫

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩, ৫.১৯ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির ঘটনার অভিযোগ পাওয়ায।পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জনগণের জীবন যাপন স্বাভাবিক রাখা এবং সেই সাথে অপরাধ নির্মূল করার লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের দিক নির্দেশনায় ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ অপরাধ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব গাজিউর রহমান পিপিএম এর পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সমগ্র জেলা ব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা কালে মান্দা থানার ভাঁরশো ইউপি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় এর গোপন সংবাদ পেয়ে ২১/০৬/২০২৩ খ্রিঃ তারিখ ৫.৪৫ ঘটিকায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাশমত আলীর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ বদরুদ্ন্দোজা জিমেল সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাঁরশো ইউপির সামনে থেকে ০১। মোঃ মিষ্টার রকি (২৫),পিতা-মোঃ তাইজুল ইসলাম, সাং-মিরপুর, ২। মোঃ নাজমুল হোসনে (২২), পিতা-মোঃ জিয়াউর রহমান,সাং- কোমারপুর, উভয় থানা-রানীনগর, জেলা-নওগাঁ গ্রেফতার করে তাদের হেফাজত হইতে ০২ (দুই)টি চোরাই মোটরসাইকেল জব্দ করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্য মতে উক্ত টিম রাজশাহী জেলার বাগমারা থানাধীন কাচারী কোয়ালীপাড়া গ্রাম গিয়ে আবেশ আলীর ছেলে ০৩। আমজাদ হোসেন ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ০৪। মোঃ আঃ রাজ্জাকদ্বয়কে ধৃত করে। উক্ত সময়ে আমজাদ হোসেন এর হেফাজতে থাকা আরো ০২(দুই)টি মোটরসাইকেল জব্দ করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে রাতভর অক্লান্ত পরিশ্রম করে। বিভিন্ন স্থানে তাদের বিক্রয় করা আরো ০৪ (চার)টি মোটরসাইকেল উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত কোমারপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিন এর ছেলে ৫। মোঃ আবু তাহেরকে গ্রেফতার করেন।
উল্লেখিত অভিযানে মোট ০৮(আটটি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়, যার মধ্যে ০৩টি Apache RTR, ০৪টি Discover 100 cc এবং ০১টি Platina 100 cc মোটর সাইকেল। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com