মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৫

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ২.৩৪ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

উত্তর আমেরিকার দেশ কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের অধিকাংশই বয়স্ক নাগরিক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) দেশটির ম্যানিটোবা প্রদেশে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিকট ইতিহাসে কানাডার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি।

উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার দূরবর্তী শহর কারবেরির নিকটবর্তী একটি এলাকার দুই প্রধান সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। কারবেরির একটি ক্যাসিনোর মুখপাত্রের বরাত দিয়ে কানাডীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, বাসটিতে থাকা বয়স্ক যাত্রীরা ওই ক্যাসিনোতেই যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com