সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চাঁদপুর জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩, ৫.০২ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মো. আলম খাঁন (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আলম খাঁন শহরের খলিশাডুলি ওয়াপদা গেইট খান বাড়ির হাজী শামসুল হক খাঁনের ছেলে এবং পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. ইউসুফ জানান, সকালে আলম খান অসুস্থতাবোধ করায় তাকে সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবারের সদস্যদেরকে এ তথ্য জানানো হয়। পরিবারের সদস্যরাও তাৎক্ষণিক হাসপাতালে আসেন।

আলম খানের বাবা জানান, তার মৃত্যুতে তিনি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস জানান, আলম খান নামে এক ব্যক্তির ইসিজি করে দেখা গেছে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

চাঁদপুর জেলা কারগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, গত ২১ এপ্রিল এনআই অ্যাক্টের পাঁচ মামলার আসামি ওই বিএনপি নেতাকে সাজার পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

সোমবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে বুকে ব্যথায় আক্রান্ত হয়ে পড়লে কারাগারের সহকারী সার্জনের পরামর্শক্রমে সোয়া ৮টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলার।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com