মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সুইডেন উপকূলে রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩, ১২.৪২ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

২০১৯ সালে তাকে শেষ বারের মতো দেখা গিয়েছিল। তার পর থেকে আর হদিস মেলেনি। চার বছর পর আবার দেখা মিলল রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি ভালদিমিরের। এ বার এই গুপ্তচরের দেখা মিলেছে সুইডেনের উপকূলে। ফলে জল্পনা শুরু হয়েছে, তা হলে কি আবার চরবৃত্তির কাজ শুরু করল রাশিয়া

সুইডেনের আগে নরওয়ের সুদূর উত্তরের এলাকা ফিনমার্কে দেখা গিয়েছিল ভালদিমিরকে। তিন মাস ওই অঞ্চলে কাটানোর পর হঠাৎই উধাও হয়ে যায় এই বেলুগা তিমি। তার পরই এই সামুদ্রিক জীবকে দেখা গিয়েছে সুইডেনে। রবিবার সুইডেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে ভালদিমিরকে দেখা গিয়েছে বলে জানিয়েছে সুইডেন প্রশাসন।

নরওয়েতে মাস কয়েক আগে যখন ভালদিমিরকে দেখা গিয়েছিল, তখন সেটির গলায় লাগানো ‘বেল্ট’ খুলে নেন সেখান সমুদ্রবিজ্ঞানীরা। এক সমুদ্রবিজ্ঞানী সেবাস্টিয়ান স্ট্র্যান্ডের দাবি, তিমিটি সম্ভবত পালিয়ে এসেছে। তাঁর কথায়, “ভালদিমিরের বয়স ১৩-১৪ বছর। এই সময় তাদের শরীরে হর্মোনের মাত্রা অত্যধিক থাকে। শুধু তাই-ই নয়, এরা এই সময় সঙ্গীর খোঁজ করে।

সেই একাকিত্বের কারণেই হয়তো পালিয়ে এসেছে তিমিটি। তবে চরবৃত্তির বিষয়টিকেও একেবারে উড়িয়ে দিচ্ছে না ২ দেশ। নরওয়ের দাবি, রুশ নৌবাহিনী ভালদিমিরকে চরবৃত্তির জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। যদিও রাশিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com