বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিল্লির রাস্তায় কিশোরীকে কুপিয়ে খুন করলেন প্রেমিক

  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩, ৮.২২ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

দিল্লির রাস্তায় নাবালিকাকে প্রকাশ্যেই কুপিয়ে খুন করলেন প্রেমিক। রাস্তার ধারে সেই দৃশ্য দেখলেন অনেকেই। কিন্তু কেউ যুবককে থামাতে এগিয়ে গেলেন না। ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে।

দিল্লির রোহিনী এলাকার ঘটনা। একটি বস্তি এলাকার পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ১৬ বছরের ওই কিশোরী। সেই সময়েই তাকে আক্রমণ করেন যুবক। ওই যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। অভিযুক্তের নাম সাহিল।

পুলিশ জানিয়েছে, নিজের বাড়ির পাশেই খুন হয়েছে কিশোরী। সে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। সেই সময় প্রেমিক এসে তাকে ছুরি দিয়ে কোপান। কিন্তু অভিযুক্তকে এখনও ধরা যায়নি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সিসিটিভি ফুটেজটিতে দেখা গিয়েছে, কিশোরীকে নৃশংস ভাবে একের পর এক কোপ মারছেন যুবক। এক সময় ধারালো ছুরিটি কিশোরীর মাথাতেও আটকে যায়। তার পরেও তিনি থামেননি। একটি বড় সিমেন্টের স্ল্যাব দিয়ে কিশোরীর মাথা থেঁতলে দেন। এই ঘটনার সময় অনেকেই এলাকায় ছিলেন। তাঁরা কেউ যুবককে বাধা দেননি। বরং দেখতে দেখতে পাশ কাটিয়ে চলে গিয়েছেন।পুলিশের দাবি, কিশোরীর সঙ্গে তার প্রেমিকের কোনও বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল।

সেই কারণেই তাকে এ ভাবে খুন করেছেন যুবক। অন্তত ২০ বার তার দেহে কোপ মারা হয়েছে। যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com