মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের দায়িত্বে আলী-জয়নাল, ১নং সাংগঠনিক সম্পাদক জবির হারুন

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩, ৩.১২ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ শনিবার(২৭মে) মাদারগঞ্জ সমিতি-ঢাকা’র স্থায়ী কার্যালয়ে আলী ইমামকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক এবং হারুনকে ১নং সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য প্রথম বারের মতো কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

জামালপুর জেলার সাতটি উপজেলার মধ্যে অন্যতম একটি উপজেলা হল মাদারগঞ্জ উপজেলা।এই উপজেলার মেধাবী সন্তানেরা পড়াশোনা করছে দেশের প্রায় সকল শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে যার অধিকাংশই ঢাকা কেন্দ্রিক।ঢাকায় অবস্থানরত মাদারগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছে মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদ। সংসদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও গতিশীলতা আনতে ঢাকার বাড্ডার প্রগতি সরণিতে অবস্থিত মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের স্থায়ী কার্যালয়ে এক বৈঠকে আলী ইমাম ও জয়নাল আবেদীনকে সভাপতি-সাধারণ সম্পাদক ও জবির হারুন অর রশীদকে ১নং সাংগঠনিক সম্পাদক করে নতুন এই কমিটির ঘোষণা করা হয়।
মেধাবী শিক্ষার্থী হারুন বর্তমানে পড়াশোনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে (১৫ তম আবর্তন)। অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই কৃতি সন্তানের বাড়ি মাদারগঞ্জের বাঁশদাইর গ্রামে। এছাড়াও উক্ত কমটিতে সহ সভাপতি ১৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ১০ জন ও মাদারগঞ্জের সকল সাধারণ শিক্ষার্থীদের সদস্য করে নতুন এই কমিটির ঘোষণা করা হয়েছে।
ঢাকার বাড্ডার প্রগতি সরণিতে অবস্থিত মাদারগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের স্থায়ী কার্যালয়ে নতুন কমিটি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সমিতি ঢাকা’র সম্মানিত সভাপতি, মাদারগঞ্জের গর্বিত সন্তান মাহাবুব রিপন ও সমিতির সম্মানিত মহাসচিব এড.মোঃ জুলফিকার বাবুল সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com