মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঠাকুরগাঁওয়ে নাতনীকে ধর্ষণের চেষ্টায় দাদা গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৬.৩০ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও থেকেঃ ঠাকুরগাঁওয়ে  ভূল্লীতে টাকার লোভ দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি প্রতিবেশি দাদা আব্দুল খালেক মঙ্গলু (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব (১৩)।

শনিবার (২৭ মে দুপুরে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

শুক্রবার (২৬ মে) গভীর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের জজকোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আব্দুল খালেক মঙ্গলু সদর উপজেলার ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের জাহানপাড়া গ্রামের মৃত. খরদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বড়গ্রাম আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাদ্রাসা যাওয়া আসার সময়কালে প্রতিবেশি সম্পর্কের দাদা আব্দুল খালেক মঙ্গুলু টাকার লোভ দেখিয়ে অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিতেন। এতে সেই মাদ্রাসা ছাত্রী রাজি না হলে গত ১৫ মে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সেই ছাত্রীকে কৌশলে বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মঙ্গলু। এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গুলুকে আসামি করে ভূল্লী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আতিকুর রহমান জানান, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার মামলার আসামি আব্দুল খালেক মঙ্গলুকে র‍্যাবের মাধ্যমে আটক করা হয়েছে। আসামিকে থানায় হস্তান্তর করলে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com