মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জাপানে ছুরি ও বন্দুক হামলায় ২পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৮.২৪ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

জাপানের মধ্যাঞ্চলের নাগানো প্রদেশের পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, ছুরি ও বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং চতুর্থ ব্যক্তি আহত হয়েছেন। সন্দেহভাজন ঐ হামলাকারী নাকানো শহরের একটি ভবনে লুকিয়ে ছিল।

টোকিও থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে নাকানো শহরে স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ সাড়া দেয়। এক প্রত্যক্ষদর্শী জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকেকে বলেন, তিনি ছদ্মবেশে নারীর পোশাক পরে একজন পুরুষকে পালাতে দেখেছেন। তিনি বলেন, ওই নারী পড়ে যান এবং লোকটি তাকে ছুরিকাঘাত করে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারী গুলি চালায় এবং দুই পুলিশ কর্মকর্তাকে আঘাত করে। স্থানীয় একটি হাসপাতালে পরে চিকিৎসাধীন অবস্থায় ঐ নারী ও দুই কর্মকর্তা মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ক্যাপ ও সানগ্লাস পরে ঘটনাস্থল থেকে পালিয়ে পাশের একটি ভবনে লুকিয়ে পড়ে। পরে ভবনের আশেপাশে গোলাগুলির খবর পাওয়া যায়। তদন্তকারীরা জানিয়েছেন, চতুর্থ ব্যক্তি আহত হয়েছেন তবে তার অবস্থা জানা জানা যায়নি।

বাসিন্দাদের জরুরি কারণ ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এখনও স্থানীয় স্কুলগুলিতে শিশুদের রাখা হয়েছে।

এনএইচকে-র তোলা ভিডিওর এবং ঘটনাস্থল থেকে তোলা ছবিতে পুলিশদের ঢাল নিয়ে টহল দিতে দেখা যাচ্ছে।

প্রতিবেদনটির কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস এবং রয়টার্সের থেকে নেওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com