মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রেমিকসহ ঘুরতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৭.১৬ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

যশোরে ঘুরতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় ‘প্রেমিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল ইসলাম চৌধুরী।

আটকরা হলেন, ওই ইউনিয়নের জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮), একই গ্রামের সাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত।

ভূক্তভোগী নারীর অভিযোগের বরাতে পরিদর্শক (তদন্ত) শফিকুল জানান, সাকিবের সঙ্গে ২০ বছর বয়সী ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ওই নারীকে নিয়ে যান সাকিব। এরপর বিভিন্ন জায়গায় ঘোরার পর সন্ধ্যায় তরুণীকে গ্রামের একটি ক্ষেতে নিয়ে সাকিবসহ চারজন সংঘবদ্ধ ধর্ষণ করেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খবর দিলে নারীকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ।

পরিদর্শক শফিকুল আরও জানান, পরে অভিযান চালিয়ে সাকিব, বাচ্চু ও মহাব্বতকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com