মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পুলিশের অভিযানে ২ঘন্টার মধ্যে আত্মসাৎকৃত টাকাসহ প্রধান আসামি আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০.০৪ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের সিএমপি ডবলমুরিং মডেল থানাু কর্তৃক পুলিশের সক্রিয় ভূমিকা চৌকস অভিযানে ২ঘন্টার আত্মসাৎকৃত ২৯,২৫,৫০০/- টাকা উদ্ধার এবং আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত ২২মে,সোমবার,দুপুরে বাদীর দেখানো ও সনাক্তমতে
সীতাকুন্ড থানাধীন ছোট দারোগারহাট বাজারস্থ এলাকা হতে
আসামীকে আটক করে। আটককৃতের নাম মোঃ সোলেমান (৩৩),পিতা-মোঃ আব্দুল মোনাফ,মাতা-মোছাঃ বিয়াধনী, সাং-আলিম উদ্দিন সর্দার বাড়ী,বাটইয়া,থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী।

বাদী তাওসিফ আমির দোভাষ (৩২) দুপুর দেড় টায়
তার প্রতিষ্ঠানের ৩০,৬৮,৫০০/-(ত্রিশ লক্ষ আটষট্টি হাজার পাঁচশত) টাকা ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ ফারুক চেম্বারের সামনে ইউসিবি ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বাদীর প্রতিষ্ঠানের অফিসের স্টাফ আবু হাবিব ডালিম (২৮),আসামী মোঃ সোলেমান (৩৩) কে সাথে নিয়ে গাড়ী পার্কিং করে।

আসামী অফিসের স্টাফ আবু হাবিব ডালিম (২৮) এর অগোচরে কৌশলে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। বাদী মৌখিকভাবে অবগত করলে অফিসার ইনচার্জ তৎক্ষনিক নির্দেশে এসআই/ আহলাদ ইবনে জামিল ও এসআই / মোঃ ইমান হোসাইন তথ্য প্রযুক্তির সহায়তায় লোকেশন সনাক্ত করে। ছোট দারোগারহাট বাজারস্থ শাকিল স্টোর নামীয় কাঠের দোকানের পাশে যাত্রী ছাউনির সামনে নোয়াখালীগামী বাধন এক্সপ্রেসের বাসকে সিগনাল দিলে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আত্মসাৎকৃত টাকা উদ্ধারপূর্বক জব্দ করে। ডবলমুরিং মডেল থানার মামলা নং- ২১, তারিখ- ২২/০৫/২০১৩ ইং, ধারা- ৪০৮ পেনাল কোড রুজু করা হয়। তথ্য নিশ্চিত করেছেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (পাবলিক এন্ড মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com