মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নকলার কৃষক আলী হোসেন খুনের ঘটনায় খোকন মিয়াকে আটক করেছে RAB

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০.০০ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শেরপুরের নকলার কৃষক হোসেনকে আলীকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা মো. খোকন মিয়াকে ময়মনসিংহের ফুলপুর থেকে আটক করেছে র‌্যাব-১৪।

খোকান মিয়া শেরপুরের নকলার চরভাবনা গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, শেরপুরের নকলার আলী হোসেন প্রতিবেশী সেলিম মিয়ার ৫০ শতক জমি বর্গা চাষ করতেন। জমির মালিক সেলিম মিয়ার সঙ্গে প্রতিবেশী ইদ্রিস আলীর সাথে বিরোধ চলে আসছিল। গত ( ৫ মে ) হোসেন আলী জমির পাকা ধান কাটতে গেলে বাঁধা দেয় ইদ্রিস আলী ও তার লোকজন। এক পর্যায়ে মারামারি শুরু করে। পরে কুপিয়ে হত্যা করে আলী হোসেনকে । এসময় আলী হোসেনের ছোট ভাই শুক্কুর আলী ও ছেলে রাব্বি আহত হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদি হয়ে শেরপুর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন । ঘটনার পর থেকেই খোকন মিয়াসহ অন্যান্য অভিযুক্তরা পলাতক গা ঢাকা দিয়েছিলেন

পরে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় চাঞ্চল্যকর এই ঘটনায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ময়মনসিংহের ফুলপুরের পয়ারী গ্রাম থেকে মো. খোকন মিয়াকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া হত্যার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত খোকন মিয়াকে শেরপুরের নকলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com