মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কিশোরগঞ্জে অটোরিকশা চালক হত্যার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩, ১০.০৩ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে যাত্রীবেশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকান্ডে ব্যবহৃত পাথর উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ মে) মধ্যরাতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত মোঃ সেলিম (৩৯) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

বুধবার (২৪ মে ) সকাল সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম সিদ্দিকী।

পুলিশ জানায়, রবিবার (২১ মে) রাতে নিকলী উপজেলার মজলিশপুর এলাকা থেকে করিমগঞ্জ উপজেলার খয়রত এলাকায় যাওয়ার কথা বলে নিহত শরীফের অটোরিকশাটি ভাড়া নেয় সেলিমসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজন। পরে করিমগঞ্জ উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের নলিন সেতুর নিকটে এসে শরীফকে জোরপূর্বক সেতুর নিচে নিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে চলে যায়। পরে সোমবার সকালে সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে নিহত শরীফের পিতা মতিউর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরেই হত্যায় জড়িতদের গ্রেপ্তার অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে হত্যার মূল পরিকল্পনাকারীর অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিমকে সোমবার আদালতে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিহতের বড় ভাই মোহন বলেন, নরসিংদীর বেলাব উপজেলায় ইটভাটায় কাজ করতেন শরীফ। গত ১৫ দিন আগে বাড়িতে এসে এলাকায় অটোরিকশা চালাবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর রোববার (২১ মে) দুপুরে পুরাতন একটি অটোরিকশা কিনে বিকেল পর্যন্ত মেরামত করে। সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। সোমবার সকালে নলিন সেতুর নিচে লাশ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com