মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শরীরে ঘষা লাগায় পথচারীর থাপ্পড়ে প্রাণগেল ইজিবাইক চালকের

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২.১৩ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ঘষা লাগাকে কেন্দ্র করে এক ইজিবাইক চালককে থাপ্পর দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে।

রোববার সকালে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহতের নাম সোহেল মিয়া (১৯)। সে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। সোহেল ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় সোহেলের যাত্রীবাহি ইজিবাইকটির সঙ্গে স্থানীয় নিজ সরিষা গ্রামের ৮ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবুল হাসেমের ছেলে ময়নাল মিয়ার শরীরে ঘষা লাগে। শরীরে সামান্য ঘষা লাগায় ইজিবাইক চালক সোহেলকে থামিয়ে থাপ্পর দিতে শুরু করে। এতে জ্ঞান হরিয়ে ফেলে সোহেল। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ইজিবাইকের ঘষা লাগায় থাপ্পর দিলে মৃত্যু হয় ইজিবাইক চালকের। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com