মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঝিনাইদহে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩, ৭.৩৯ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় রহমত উল্যাহ ওরফে খোকন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলো-শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল (৩৮), ঝিনাইদহ শহরের খাজুরা শেখপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আলো (২৭), খাজুরা জোয়ার্দ্দার পাড়ার জয়নাল আবেদিনের ছেলে আসলাম (৩২), আব্দুল মজিদ মন্ডলের ছেলে ইমরান (২৯), হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম (৩৪) ও পবহাটি এলাকার জামাল মোল্লার ছেলে রাসেল (২৮)।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক জানান, ২০১০ সালের ১৬ এপ্রিল হরিনাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের যুবক রহমত উল্যাহ ওরফে খোকনকে এক ব্যক্তি মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে শহরের খাজুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায় ঘোষণা করে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ। রায়ে শহরের খাজুরা এলাকার সাইফুল ইসলাম পাভেল, আলো, আসলাম, ইমরান, সাদ্দাম ও রাসেলকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে বিচারক। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ মামলার অপর আসামী মাসুম, রিহাদ ও জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দন্ডিতদের মধ্যে পাভেল, আলো ও রাসেল বর্তমানে পলাতক রয়েছে।
এছাড়াও ফিরোজ নামে এক আসামীর মৃত্যু হওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com