মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের অভিযানে ৯ জুয়ারি সহ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩, ১২.৩১ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছাতুগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জুয়াডিসহ একজন ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

শনিবার (২০ মে) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (১৯ মে) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃত জুয়াড়িরা হলেন, উপজেলার জুগলী ইউনিয়নের আমজাদ হোসেন (৪৫), মেহেদী হাসান (৪০), খলিলুর রহমান (৫৫), মাজহারুল ইসলাম (৩০), আকিকুল ইসলাম (৫০), হুমায়ূম কবির (৩৮), মো. দুলাল (৪০) সারোয়ার ইসলাম সারু (৩৫) ও মজিবর রহমান (৪৮)। এছাড়াও ওয়ারেন্ট পরোয়ানাভূক্ত একজন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে , মাদক ও জুয়া নির্মুলে চলমান অভিযানের অংশ হিসেবে হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়-এর নির্দেশক্রমে এস আই সাইদুজ্জামানের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় অভিযান চালিয়ে সংঙ্ঘবদ্ধ ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে পুলিশ।

জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com