মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৪.৪১ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কারণে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) আঘাত হানা এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপকূলের এক হাজার কিলোমিটার স্থানজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়।

এদিকে হাওয়াই জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের দেশে বর্তমানে সুনামির শঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডব্লিউ) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় উপকূলে সুনামিতে ৩ মিটার পর্যন্ত ঢেউ তৈরি হতে পারে। সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com