মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও টেকসই রাখতে সকলকে কাজ করতে হবে

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১২.২৯ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহ থেকেঃ দেশে সরকারী যতগুলি প্রতিষ্ঠান আছে তার মধ্যে প্রাথমিক শিক্ষা পরিবার দেশের সবচেয়ে বড় পরিবার, এই পরিবার যদি ঠিক ভাবে কাজ করে তা হলে শিক্ষার বৃত্তিমূল প্রাথমিক শিক্ষা, শিক্ষার এই জায়গাটা যদি শক্ত করতে পারলে পরবর্তী যত গুলি ধাপ আছে তা অতিক্রম করা সহজ হবে মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে স্মার্ট হিসেবে গড়ে তোলতে হবে,তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৮ মে ) স্থানীয় একটি হোটেলে বিভাগীয় পর্যায়ে সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মোঃ সানাউল্লাহ’র সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি এন্ড অপারেশন মনীষ চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক,বিভাগীয় কার্যলয়ের শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বিভাগের জামালপুর,শেরপুর,নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত সকল কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com