মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১২.২১ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

 

মল্লিক মুহাম্মদ জামালঃ বরগুনার পাথরঘাটায় মাধ্যমিক পর্যায়ের ২৮ টি বিদ্যালয়ের ১৬৮ শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন শিক্ষার্থীর হাতে ট্যাবগুলো তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.অরবিন্দ দাস,পরিসংখ্যান কর্মকর্তা প্রিন্স মাহমুদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন বলেন, সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এরই ধারাবাহিকতায় আজকে এ সব ট্যাব বিতরণ করা হলো। প্রতি শিক্ষার্থী ডিজিটাল থেকে এখন‌ স্মার্ট হচ্ছে।

বক্তব্যে ট্যাব অযথা ব্যবহার থেকে বিরত থাকতে
শিক্ষার্থীদের পরামর্শ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com