বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জালিয়াতি প্রমাণিত হওয়ায় একরামুল আহসান কাঞ্চনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৯.৪৮ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ মায়ের জমি জালিয়াতি করে নিজের নামে লিখে নেয়ার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আলোচিত একরামুল আহসান কাঞ্চনের ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।১৮ মে ২০২৩ তারিখ নারায়নগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রায়ে এ কারাদণ্ড ঘোষণা করেন। একই সাথে ১০,০০০/-টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়। উক্ত মামলায় একরামুল আহসান কাঞ্চন ছাড়াও তার ছোট ভাই কামরুল আহসান বাদল এবং দলিল লেখক ইউনুস মিয়া, দলিলের স্বাী মির্জা ইমতিয়াজুর এবং দলিলের সনাক্তকারী মোঃ শাহাদাত হোসেন সহ মোট ৬ আসামীর একই সাজা হয়।
মামলার বিরবণ থেকে জানা যায়,  ২০০৯ সালের  ২২ জানুয়ারী এবং ২০১০ সালের ২৮ ফেব্র“য়ারী কাঞ্চন ও বাদল আপন মায়ের নারায়নগঞ্জের ফতুল্লায় অবস্থিত ১২৭ শতাংশ জমি জাল-জালিয়াতি করে নিজেদের নামে লিখে নেয়। কাঞ্চন ও বাদলের মা কমরের নেহার ২০১০ সালের ৪ঠা মার্চ আদালতে মামলাটি দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর মামলার বাদী, সাী, আসামীদের স্ব্যা পর্যবেণ  করে নারায়নগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ বদিউজ্জামান অদ্য এ মামলার রায় ঘোষনা দেন।
রায় ঘোষণার পর মামলার বাদী কমরের নেহার বলেন, তার চার  সন্তানের মধ্যে দুই সন্তান একরামুল আহসান কাঞ্চন ও কামরুল আহসান বাদল ফেতনবাজ। তারা অর্থ লোভী ও জালিয়াত। তারা ওয়ারিশসূত্রে পর্যাপ্ত সম্পত্তি প্রাপ্তীর পরও জাল-জালিয়াতি করে মায়ের সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। এটা অপরাধ। আদালত তার আর্জি শুনছেন এবং সঠিক বিচার করে সঠিক রায় দিয়েছেন। তিনি আদালতের এ রায়ে সন্তুুষ্ট।
বাদী পরে আইনজীবি মুহম্মদ হুমায়ুন কবির সোহেল বলেন, বিচার বিভাগের কাছে মানুষ বিচার চাইলে সঠিক বিচার পায়, এ রায়ের মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে। আসামীপ নানান ভাবে বিচারকার্য দীর্ঘায়িত করার প্রচেষ্টায় চালায়, কিন্তু দীর্ঘ  ১৩ বছর পরে হলেও সঠিক বিচার পেয়ে আমরা সন্তুষ্ট। এখন আমরা দ্রুত মামলার রায় বাস্তবায়নের প্রত্যাশা করবো। আসামীপরে আইনজীবি মুহম্মদ যুবের আলম জীবন বলেন, আদালত মৌখিকভাবে রায় ঘোষণা করেছেন, এখনও লিখিত রায় পায়নি। মামলার রায় ঘোষণার সময় একরামুল আহসান কাঞ্চনসহ কোন আসামী উপস্থিত ছিলো না। প্রত্যেকেই পলাতক ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com